৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে ৪ হাজার ২০৩ জন সহকারী সার্জন এবং ২৪০ জন সহকারী ডেন্টাল সার্জন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে উল্লেখিত তারিখেই তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল ৩৯তম বিসিএস-এর আবেদন শুরু হয়। নির্ধারিত ৩০ এপ্রিল পর্ন্ত আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ জন।

৩ আগস্ট অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩৭ হাজার ৫৮৩ জন। সেখানে উত্তীর্ণ হন ১৩ হাজার ৭শ’ ৫০ জন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *