২০ দেশে ২০০ জনের মাঙ্কিপক্স শনাক্ত: ডব্লিওএইচও

২০টিরও বেশি দেশে মাঙ্কিপক্সে প্রায় ২০০ জনের আক্রান্ত হবার তথ্য জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার (২৭ মে) জানিয়েছে যে, আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সের নজিরবিহীন প্রাদুর্ভাব কী কারণে ঘটেছে তার অনেক প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে ভাইরাসটির কোনো জিনগত পরিবর্তন এর জন্য দায়ী কিনা এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। সাধারণত এই অস্বাভাবিক রোগের […]
করোনার তাণ্ডব: সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ কোরিয়া। রবিবার করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল এই দেশটি। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট বলছে, রবিবার দক্ষিন কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ৩০৬ জনের। বিশ্বের অন্য […]
মাস্কসহ সব বিধিনিষেধ তুলে নিল ভারতের এই রাজ্য

মাস্ক পরাসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। মারাঠি নববর্ষ উপলক্ষ্যে শনিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলে রাজ্য সরকারের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে। মারাঠি এবং কোঙ্কানি হিন্দুদের ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে বসন্ত উৎসবের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কার্যালয় এক […]
টিকা সনদ থাকলেই সিঙ্গাপুরে লাগবে না কোয়ারেন্টাইন

করোনা নীতি আরও শিথিল করতে যাচ্ছে নগররাষ্ট্র সিঙ্গাপুর। এই দ্বীপ রাষ্ট্র ভ্রমণে আগামী মাস থেকে কেবল দুই ডোজ করোনা টিকা দেওয়া থাকলেই বিদেশ থেকে আসা কারও কোয়ারেন্টাইন করতে হবে না। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ জানিয়েছেন, বাইরে চলাচলে মাস্ক ব্যবহারও আর বাধ্যতামূলক থাকছে না। এছাড়াও তখন থেকে বড় জমায়েতেও আর বাধা থাকবে না। সিঙ্গাপুরের […]
এক বছরের বেশি সময় পর করোনায় মৃত্যু দেখল চীন

চীনের জিলিন প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এর আগে চীনে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালের জানুয়ারিতে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছে আরও ৩ হাজার ৮৪৪ জন। এর বেশিরভাগই জিলিন প্রদেশের। […]
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৩০৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ […]
৬০ লাখ ৬৭ হাজার ছাড়াল করোনায় মৃত্যুর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ লাখ ৯৫ হাজার ৩১৩ জন। এ সময় মারা গেছেন ৪ হাজার ৯ জন। এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৫১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫৭৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ […]
করোনা সংক্রান্ত সকল ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাজ্য

করোনা সংক্রান্ত সকল ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটেন সরকার সোমবার এই ঘোষণা দিয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, স্টার সানডে (২১ মার্চ) সামনে রেখে আগামী শুক্রবার থেকে যুক্তরাজ্য দেশটিতে ভ্রমণকারীদের ওপর করোনা সংক্রান্ত যে বিধি-নিষেধ ছিল সেগুলো প্রত্যাহার করবে। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, বিধিনিষেধ প্রত্যাহারের অর্থ—মানুষজন পূর্বের ভালো দিনগুলোর মতো ভ্রমণ […]
চীনে ডেল্টা ও ওমিক্রনের দাপটে ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ

চীনের অন্তত ১৮টি প্রদেশে ডেল্টা ও ওমিক্রন স্ট্রেইনের দাপটে সংক্রমণের ‘ক্লাস্টার’ ধরা পড়েছে। করোনার সংক্রমণ বাড়ায় শাংহাইয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছে প্রায় ৩ হাজার ৪০০ জন। ২০২০ সাল থেকে দেশ জুড়ে এই গতিতে কখনও করোনা বাড়েনি চীনে। ফলে দেশটিতে নতুন করে ঘনাচ্ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, শি জিন পিং […]
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণ নিম্নমুখী

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ-মৃত্যুর সংখ্যা হিসাব করলে গত ৪৮ ঘণ্টায় কিছুটা হলেও নিম্নমুখী প্রবণতা দেখা ফেছে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন। গতকাল শনিবারের তুলনায় আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ কমেছে ৩ […]