নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে সরকারি-বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৪ মার্চ এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের তারিখ ১ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ২০ এপ্রিল (বুধবার) রাত ১২টা […]
রেসিডেন্সি কোর্সে ২৭ বিদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্স মার্চ-২০২২ সেশনে নেপাল, মালদ্বীপ ও ইয়েমেনের ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জন নেপাল, দুজন মালদ্বীপ এবং একজন ইয়েমেনের শিক্ষার্থী রয়েছেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। […]
৪২ বিদেশি চিকিৎসকের রেসিডেন্সিতে ভর্তির সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স মার্চ-২০২২ সেশনে ফেজ ‘এ’তে অধ্যয়নের সুযোগ পেয়েছেন ৪২ জন বিদেশি চিকিৎসক। এর মধ্যে নেপালের ৩৮ জন, মালদ্বীপের ৩ জন এবং ইয়েমেনের একজন চিকিৎসক রয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রার্থীদেরকে […]
ঢাবির প্রথম প্রফের পরীক্ষা শুরু ২ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন সকল মেডিকেল কলেজগুলোর মে-২০২১ সালের প্রথম পেশাগত এমবিবিএস সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বাহালুল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার (নতুন সিলেবাস) মে ও নভেম্বর ২০২১ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। আগামী ২ জানুয়ারি […]
বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ ডিসেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএসএমএমইউ ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের নিয়োগ […]
এফসিপিএস মেডিসিন প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন শুরু ১৮ নভেম্বর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (ফ্যাকাল্টি অব মেডিসিন) প্রথম পর্ব পরীক্ষার ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে আগামী ১৮ নভেম্বর, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বৃস্পতিবার (১১ নভেম্বর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বিসিপিএসের ফ্যাকাল্টি অব মেডিসিনের এফসিপিএস (মেডিসিন) প্রথম পর্ব পরীক্ষার […]
নতুন পাঁচ বিষয়ে ফেলোশিপ চালু বিসিপিএস’র

নতুন পাঁচ বিষয়ে ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)। বিষয়গুলো হলো মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি এবং পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার মেডিসিন। মঙ্গলবার (২ নভেম্বর) ইস্যু করা বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকলকে অবহিত করা […]
নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা ২ নভেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের জুলাই ২০২১ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ব্যবহারিক পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখারুল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। সংশোধিত […]
এফসিপিএস সাব-স্পেশালিটিতে ভর্তি সুযোগ পেলেন ১০ চিকিৎসক

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জুলাই ২০২১ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন ১০ চিকিৎসক। শনিবার (২৩ অক্টোবর) বিএসএমএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘এই বিশ্ববিদ্যালয়ে সার্জারি অনুষদে জুলাই ২০২১ শিক্ষাবর্ষে এফসিপিএস সাব-স্পেশালিটি রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং […]
চমেকে চালু হতে যাচ্ছে এফসিপিএস কোর্স

দেশের চিকিৎসা বিজ্ঞানকে আরও প্রসারিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চালু হতে যাচ্ছে এফসিপিএস কোর্স। আজ শনিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি দল চমেক ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় কোর্স পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর […]