স্বাধীনতা পুরস্কার পেলেন দুই চিকিৎসক

চিকিৎসা বিদ্যায় অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারের ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশব্যাপী আলোচিত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম। আজ মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও […]
এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ এ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ডা. আব্দুল্লাহ

স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের জন্য ‘এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ এ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলা ‘উন্নয়নে বাংলাদেশ এ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসাখাতে বিশেষ অবদানের জন্য বিশেষজ্ঞ এই চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান […]
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত অধ্যাপক শুভাগত চৌধুরী

বিজ্ঞান, কল্পবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞানে লেখালেখির জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ পাচ্ছেন দেশের খ্যাতিমান চিকিৎসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শুভাগত চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছেন দেশের আরও ১৪ বিশিষ্ট নাগরিক। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]
রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ডা. মামুন আল মাহতাব

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘৩য় বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস ২০২১’ আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেডিসিন ফ্যাকাল্টির’ শ্রেষ্ঠ গবেষক হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১’ লাভ করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। এছাড়াও তার ‘বঙ্গভ্যাক্স ভ্যাকসিনেটেড বানরে সার্স-কোভ-২ চ্যালেন্জ’ ট্রায়ালের উপর গবেষণা নিবন্ধটি এবারের বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে ‘সেরা ৫’-এ জায়গা করে নিয়েছে। […]
এক হাতেই হাজার কিডনি প্রতিস্থাপন

শিশির মোড়ল,ঢাকা :দেশের একজন শল্যচিকিৎসক এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। দেশে এ পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে, এর এক-তৃতীয়াংশ তাঁর হাত দিয়ে হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা একে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন। এই শল্যচিকিৎসক হলেন মো. কামরুল ইসলাম। দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশ যেতে উন্মুখ, তখন স্বল্প ব্যয়ে তিনি একের পর এক কিডনি […]
মোস্তফা পুরস্কার পেলেন ডা. এইচ সায়েগ

চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য মুসলমান বিজ্ঞানীদের ‘নোবেল’ হিসেবে খ্যাত মোস্তফা পুরস্কার পেয়েছেন লেবাননের অধ্যাপক ডা. মুহাম্মদ এইচ সায়েগ। রেনাল এবং কার্ডিয়াক অ্যালোগ্রাফ্টের ফল উন্নত করতে অভিনব থেরাপির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের চালু করা এ পুরস্কারকে ওআইসিভুক্ত দেশগুলোর মুসলমান বিজ্ঞানীদের […]
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার শতভাগে নিতে হবে

সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০১৭-১৮ অনুসারে, ৫২ শতাংশ নারী-পুরুষ আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছেন। তবে অনিয়মিত ব্যবহারের হার বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের স্থবিরতার মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং এর বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ–চিকিৎসকদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের […]
কেমব্রিজে পড়াচ্ছেন বাংলাদেশের তরুণ চিকিৎসক তাসনিম জারা

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বাংলাদেশের তরুণ চিকিৎসক তাসনিম জারা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের এই তরুণ চিকিৎসক। সম্প্রতি নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তাসনিম জারা নিজেই। তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সুপাইরভাইজার (আন্ডারগ্রাজুয়েট) হিসেবে যোগ দিয়েছি। সহজ কথায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, ও ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব নিয়েছি।’ তাসনিম […]
বাচ্চা নষ্ট করার চেষ্টা, রীতিমতো ৬ ঘন্টা যু্দ্ধ করে নারীকে বাঁচালেন চিকিৎসকরা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (এসজেডএমসিএইচ) গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর জীবন বাঁচানোর নিরন্তর চেষ্টায় সফল হওয়ার গল্প তুলে ধরেছেন এসজেডএমসিএইচের চিকিৎসক সায়েম চৌধুরী। রোগী বাঁচাতে ডাক্তারদের কী পরিমাণ ধৈয্য আর কৌশল অবলম্বন করতে হয় তারই চিত্র ফুটে এসেছে এই চিকিৎসকের ফেসবুক স্ট্যাটাসে। ফেসবুক স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। স্ট্যাটাসটিতে ৬ হাজারের বেশি […]
‘কভিড হিরো’ পুরস্কার পেলেন ডা. এবিএম আব্দুল্লাহ এবং ডা. মনিলাল আইচ লিটু

কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে গত শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোটারি ইনটারন্যাশনালের প্রেসিডেন্টের পক্ষে প্রায় ২ হাজারের অধিক […]