এক হাতেই হাজার কিডনি প্রতিস্থাপন

শিশির মোড়ল,ঢাকা :দেশের একজন শল্যচিকিৎসক এক হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন। দেশে এ পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে, এর এক-তৃতীয়াংশ তাঁর হাত দিয়ে হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা একে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন। এই শল্যচিকিৎসক হলেন মো. কামরুল ইসলাম। দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশ যেতে উন্মুখ, তখন স্বল্প ব্যয়ে তিনি একের পর এক কিডনি […]

স্মরণ : একজন রোগীদরদি চিকিৎসক

ডা. মো. শারফুদ্দিন আহমেদ : আজ ২৯ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডা. এমএ কাদেরীর ১৭তম মৃত্যুবাষির্কী। তার পুরো নাম অধ্যাপক ডা. মাজহার আলী কাদেরী; তবে তিনি অধ্যাপক এমএ কাদেরী নামেই সর্বজন পরিচিত। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তৎকালীন আইপিজিএমআরে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। […]

এক যুগ ধরে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন গবি শিক্ষক

দিনভর নিতে হয় অনেকগুলো ক্লাস, পরীক্ষা ও ল্যাব। ক্লাসের মাঝে কখনো থাকে স্বল্প সময়ের বিরতি। বিরতিতে কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে নেওয়া হয় পরবর্তী ক্লাসের প্রস্তুতি। আবার কখনো বা সেই সুযোগটাও থাকে না। স্বল্প সময়ের বিরতিতেই চিকিৎসা দিতে হয় অফিসে অপেক্ষমান রোগীদের। রোগীদের কেউ শিক্ষার্থী কেউ অভিভাবক, কেউবা ক্যাম্পাস সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ক্যাম্পাস এলাকার […]

রঙিন চেয়ারে বসিয়ে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেন ডাক্তার সায়েমুল

স্বাস্থ্য কর্মকর্তার চেয়ারে পাশেই লাল রঙের চেয়ারে লেখা ‘বীর মুক্তিযোদ্ধা’। চেয়ারটি মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের জন্য সংরক্ষিত। লাল রঙা সেই চেয়ারে বসিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেন স্বাস্থ্যসেবা। নিজের প্রতিটি কর্মক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মানে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটিভিশারা গ্রামে বীর […]

ডা. গণপতি আদিত্য: সবার ফি দেওয়ার প্রয়োজন নেই

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক গণপতি আদিত্য। বিভাগীয় শহর ময়মনসিংহ ছেড়ে তিনি রোগী দেখেন উপজেলা শহর ফুলপুরে। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার সময় অসহায় মানুষ তো বটেই, নিজের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং কবিদের কাছ থেকে কোনো ফি নেন না। ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার ১২৪/৭ গ্রিন রোডের বাড়িটির নাম […]

ডা. এম আর খান : জীবন ও কর্ম

ডা. এম আর খান

দেশে তো বটেই উপমহাদেশের শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ ডা. এম আর খান (১ আগস্ট ১৯২৮ – ৫ নভেম্বর ২০১৬)। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ রফি খান। বাবা মা, প্রতিবেশী সকলের কাছে ‘খোকা’ নামে বেশী পরিচিত ছিলেন তিনি। জীবদ্দশায় ‘মা ও শিশু’ স্বাস্থ্যের কল্যাণে নিরলস কাজ করেছেন। শিশুর সুস্থ মানসিক বিকাশ সাধনে সহায়ক অবদান রাখাই ছিল […]