বিশ্বের সেরা নতুন ভবন সাতক্ষীরায়

বয়ে গেছে আঁকাবাঁকা কৃত্রিম খাল। এসব খালের দুই পাশে গড়ে তোলা হয়েছে ভবন। আর এসব খালে ধরে রাখা হয় বৃষ্টির পানি। এ খালে পানির কারণে গ্রীষ্মের সময় ভবন ও এর আশপাশের এলাকা ঠান্ডা থাকছে। এ ছাড়া হাসপাতালের অভ্যন্তরীণ ও বহির্বিভাগকেও আলাদা করা হয়েছে নকশা করা এ খাল দিয়ে। গড়ে তুলতে হয়নি কোনো দেয়াল। এটি সাতক্ষীরার […]
ময়মনসিংহ মেডিক্যালে করোনা রোগীর চাপ বাড়ছে

দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে। কেননা অনেক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। এরই মধ্যে হাসপাতালের ৮৬ জন চিকিৎসকের শূন্য পদ পূরণের চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তা ছাড়া করোনা বাড়তে থাকায় হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানো, অক্সিজেন জেনারেটর স্থাপন, অক্সিজেন প্লান্টের ধারণক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ […]
সর্বসাধারণের জন্য কোভিড আইসিইউ উন্মুক্ত করল বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সাধারণ রোগীদের জন্য উম্মুক্ত করা হয়েছে। দেশে করোনার সংক্রমণ কমে আসায় এবং হাসপাতালে করোনা রোগীর চাপ কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কেবিন ব্লকের আইসিইউ পরিদর্শন শেষে তা সাধারণ […]
স্বাস্থ্যসেবায় অনন্য কুমুদিনী

শিশির মোড়ল,ঢাকা: ১৯৩৮ সালে রণদাপ্রসাদ সাহা নিজের জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্যের উন্নতি ও শিক্ষার প্রসারে দুটি উদ্যোগ নিয়েছিলেন। একটি ভারতেশ্বরী হোমস, অন্যটি শোভাসুন্দরী ডিসপেনসারি। শোভাসুন্দরী ডিসপেনসারি আজকের কুমুদিনী হাসপাতাল। আট দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠান দুটি দেশে ও বিদেশে সেবামূলক কাজের অনন্য উদাহরণ হয়ে আছে। রণদাপ্রসাদ সাহা দেশবাসীর কাছে দানবীর আর পি সাহা নামে পরিচিত। […]
বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাসের সমাপনী অনুষ্ঠান

বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাস: অক্টোবর ২০২১ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরবি হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানের প্রধান আলোচক হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন (লে. কর্নেল অব), […]
চমেক প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপের যন্ত্রাংশ চুরি

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্যাথলজি বিভাগে ল্যাবের জানালা ভেঙ্গে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে চমেক কর্তৃপক্ষ চার সদস্যের একটি গঠন করেছে। তবে আজ বিকাল পর্যন্ত চমেক থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি। জানা যায়, ৩২টি স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রাংশ ও ৩৪টি মাইক্রোস্কোপের লেন্স চুরি […]
ট্রমা বা আঘাতপ্রাপ্তদের চিকিৎসায় এভারকেয়ার

ট্রমা বা আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এভারকেয়ার হাসপাতাল, বাংলাদেশের সেন্টার অব এক্সিলেন্স ফর ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা সেন্টার প্রস্তুত রয়েছে। এখানে ট্রমায় আক্রান্ত রোগীদের জরুরি সেবার জন্য রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। রয়েছে প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা। এভারকেয়ার হাসপাতালের ঢাকা ও চট্টগ্রাম শাখায় সারা দেশ থেকে আসা ট্রমায় আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এ জন্য দুটো হাসপাতালেই বিশেষ ট্রমা […]
অনন্য হাসপাতাল কুমুদিনী : ২৫০ টাকায় পূর্ণাঙ্গ সেবা!

পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। টাঙ্গাইলের মির্জাপুরের এই নদীটি এখন মৃতপ্রায়। পানির প্রবাহ খুব কম। পারাপারে বাশের সেতু। নদীর এক পাশে ছোট ছোট দোকান আর বিপরীত পাশে তীর ঘেঁষে গড়ে উঠেছে মানবসেবার অনন্য প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল। অসচ্ছল ও গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়ে সুনাম কুড়িয়েছে ৮২ বছরের পুরনো এই হাসপাতাল। ক্রমাগত অসুখের ধরনে […]
দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগে ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন

দিনাজপুর শহরে দক্ষিণ লালবাগে এই প্রথম ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর স্পন্দন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে এই ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের দক্ষিণ লালবাগ তিন রাস্তার মোড়ে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করেন দিনাজপুর স্পন্দন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. […]