বিশ্বে মানসিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে

রহমান মৃধা, সুইডেন: মানসিক অসুস্থতা বিশ্বের মানুষকে গ্রাস করতে শুরু করেছে। ঘরে–বাইরে প্রশ্ন একটাই, কী কারণে মানুষ এ অসুস্থতায় ভুগছে? গরিবের পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, শোবার ঘর নেই, চিকিৎসার ওষুধ নেই। শুধু নেই আর নেই। বড় লোকের মন ভালো নেই, মনে শান্তি নেই, শুধু নেই আর নেই। বিপদের শেষ নেই, দুর্নীতির বিরতি নেই। […]

রোবটিক টেলিমেডিসিন

ডা. মোয়াজ্জেম হোসেন : টেলিমেডিসিন বলতে আমরা বর্তমানে প্রচলিত টেলিফোনের মাধ্যমে ডাক্তারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরামর্শ গ্রহণ (টেলিকনসালটেশন) এবং চিকিৎসা নেওয়াকে বুঝে থাকি। প্রকৃতপক্ষে টেলিমেডিসিন হলো একটি অত্যাধুনিক চিকিৎসামাধ্যম, যা উন্নত দেশগুলোতে বহুল প্রচলিত। ইতোমধ্যে অনুন্নত দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে রোবোটিক টেলিমেডিসিন পদ্ধতি ব্যাপক অবদান রেখেছে। এক্ষেত্রে সব […]

কিশোর শিক্ষার্থীদের কোভিড ভ্যাকসিন

লে. কর্নেল নাজমুল হুদা খান : বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ বাংলাদেশে ছড়িয়ে পড়ার প্রথম থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। দেশের অর্থনীতি, জনসংখ্যা ও সম্পদের নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণে কোয়ারেন্টিন, শনাক্তকরণ, আইসোলেশন, কন্ট্রাক্ট ট্র্যাসিং, লকডাউন থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনার সব কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশ। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধকরণ, দরিদ্র […]

বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির চার দশক

ডা. নাজমুল হোসেন: ১৮ সেপ্টেম্বর ১৯৮১ ছিল বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। আজ থেকে ৪০ বছর আগে এই দিনটিতে বাংলাদেশের প্রথম ওপেন হার্ট অপারেশন সম্পন্ন হয়েছিল। বাংলাদেশি ও জাপানি সার্জনদের একটি যৌথ টিম এই অপারেশনের মাধ্যমে এদেশের হৃদরোগ চিকিৎসায় এক নবযুগের সূচনা করেছিল। হার্টের চিকিৎসার উন্নতি নিঃসন্দেহে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিশাল এক অর্জন। বিগত চার দশকে […]

ডায়াবেটিক সেবা দিবসের ভাবনা

ড. অরূপরতন চৌধুরী: জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুদিবসটিকে দেশে ডায়াবেটিস সেবা দিবস হিসাবে পালন করা হয়। এ পরিপ্রেক্ষিতে ডা. ইব্রাহিম সম্পর্কে কিছু স্মৃতিচারণ করতে চাই। ১৯৮৬ সালের মার্চ মাসের এক সকাল। আমি তখন তদানীন্তন ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ বা পিজি হাসপাতাল, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক। […]

ডেঙ্গু সংক্রমণ রোধে করণীয়

ড. কবিরুল বাশার : করোনা অতিমারির মধ্যেই আরেকটি স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে গড়ে ভর্তি হচ্ছে আড়াই শ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ঢাকার ৪১টি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছে ২৫০ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী আছে এক হাজার […]

বাংলাদেশে করোনাভাইরাসের ঝুঁকি আছে

বাংলাদেশে এখনো করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। সরকার বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে ঝুঁকি আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১৪ দিনে সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জনের লালার নমুনা পরীক্ষা করেছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশে কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। চীনের হুবেই […]

করোনাভাইরাস: আমাদের স্বাস্থ্যঝুঁকি ও প্রয়োজনীয় কিছু উদ্যোগ

মো. সহিদুজ্জামান : করোনাভাইরাস নিয়ে এখন আলোচনা সর্বত্র। পশুপাখি বা স্তন্যপায়ী প্রাণী থেকে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। চীনের বাইরে আরও ১৩টি দেশে ইতিমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে খবরে প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশে কোনো আক্রান্তের খবর এখনো পাওয়া যায়নি। নতুন করোনাভাইরাস নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে তিন হাজারের অধিক করোনাভাইরাস রয়েছে। এ […]

নভেল করোনাভাইরাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ

মো. আরিফুল ইসলাম, ওসাকা (জাপান) থেকে : সর্দি-ঠান্ডাজনিত ভাইরাল ইনফেকশন খুবই স্বাভাবিক ঘটনা। প্রতিবছর পরিবারের এক থেকে দুজন ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয় এবং সংক্রামক রোগ হওয়ার কারণে তা পরিবারের অন্যদের থেকে শুরু করে বন্ধুবান্ধবের মধ্যে ছড়ায়। আশার কথা হলো ভাইরাল ইনফেকশনজনিত রোগ নিজে নিজে ভালো হয়ে যায় এবং বেশির ভাগ লোকের ক্ষেত্রে তা কোনো লক্ষণও […]

প্রাণঘাতী নতুন ভাইরাসের প্রাদুর্ভাব: সচেতনতাই একমাত্র রক্ষাকবচ

চীনে প্রাণঘাতী যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, চিকিৎসা বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ‘২০১৯-এনসিওভি-করোনা’। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জন এবং থাইল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগজনক হল, নতুন এ ভাইরাসটি ছোঁয়াচে। অবশ্য স্বাস্থ্য অধিদফতর এরই মধ্যে এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে; বিশেষ করে, চীন ভ্রমণ শেষে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক […]