স্বাস্থ্যের ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদায়ন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ১৪ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-২ শাখার ১৬.০৩.২০২২ তারিখের ৫৯.০০.০০০০.১১০.১২.০৮৮.২১-২৯৩ […]

৩৯তম বিসিএসের চিকিৎসকদের প্রেষণাদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি

বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা কোর্সে অধ্যয়নরত সরকারি চিকিৎসকদের প্রেষণের আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১০ মার্চ স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর ফলে ৩৯তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেওয়া চিকিৎসকদের প্রেষণ জটিলতার অবসান হলো। শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেইসকল সরকারি চিকিৎসক সরকারি চাকুরিতে […]

স্থায়ী জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন মঞ্জুর করে আদেশ দেন। গত বছরের ৭ অক্টোবর আত্মসমর্পন করে জামিন চাইলে একই আদালত আবুল কালাম আজাদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এদিন আদালত অভিযোগ গঠনের […]

এক সপ্তাহে করোনায় মৃত্যুর ৮৪ শতাংশই টিকা নেয়নি : স্বাস্থ্য অধিদপ্তর

গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর ৮৪ শতাংশই কোন টিকা গ্রহণ করেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকালে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চার জন অর্থাৎ শতকরা ১৬ শতাংশ করোনা প্রতিরোধে টিকা গ্রহণ করেছিল। অপরদিকে অবশিষ্ট ২১ […]

নিয়োগ পেলেন ৮১২৮ সিনিয়র স্টাফ নার্স

সিনিয় স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন ৮১২৮ জন। বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক জারিকৃত ০১-০৩-২০২০ খ্রি: তারিখের ৮০.০০.০০০০.৩০১.৭৩. ০০১.২০২০-৩২ নং নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার […]

উচ্চশিক্ষা অর্জনে ১৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকদেরকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে […]

ওমিক্রণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণ প্রতিরোধে ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এ ধরন করোনায় ডেল্টা ভেরিয়েন্টের থেকেও অধিক সংক্রামক ও মারত্মক বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় এর সংক্রমণ প্রতিরোধে সতর্ক ভূমিকা নিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৮ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত […]

স্বাস্থ্যের ২৬ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদায়ন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ২৬ কর্মকর্তাকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১’ অনুযায়ী […]

অবসরে গেলেন স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

সরকারি চাকরি থেকে অবসরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা লিখেন, ‘আলহামদুল্লিলাহ, সরকারি চাকুরি থেকে অবসর।’ অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস […]

২১ হাজার ৭৪৯টি করোনা শয্যার ১৯ হাজার ৭০২টিই ফাঁকা

সারাদেশে বিভিন্ন হাসপাতালে কোভিড ডেডিকেটেড মোট শয্যা রয়েছে ২১ হাজার ৭৪৯টি। এর মধ্যে দুই হাজার ৪৭ রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রোগী না থাকায় ১৯ হাজার ৭০২টি শয্যা খালি পড়ে আছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ‘কোভিড-১৯ ডাইনামিক ফ্যাসিলিটি ড্যাশবোর্ড ফর বাংলাদেশ’ ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্ত ও সুস্থতার ওপর ভিত্তি […]