ভ্যাজাইনাল অডর দুর্গন্ধ কীভাবে দূর করবেন?

ডা. অপূর্ব চৌধুরী: ভ্যাজাইনাল স্মেইল, মেয়েদের যোনিপথে একটি কমন সমস্যা। সচরাচর ভ্যাজাইনাতে এক ধরনের গন্ধ থাকা স্বাভাবিক। কিন্তু সময় সময় এ গন্ধ পরিবর্তন হয়ে গিয়ে কিছু সময় ধরে চলতে থাকলে বুঝতে হবে জায়গাটিতে কোনো পরিবর্তন হয়েছে, যা কোনো শারীরিক সমস্যার সঙ্গে জড়িত হতে পারে। বিভিন্ন কারণে ভ্যাজাইনাতে দুর্গন্ধ হতে পারে। তবে সবসময় গন্ধের এ পরিবর্তনে […]

গর্ভকালীন করোনা জটিলতা

ডা. নওসাবাহ্ নূর: গর্ভবতী নারীদের ক্ষেত্রে কোভিড–১৯ গুরুতর অসুস্থতার বাড়তি ঝুঁকি এবং প্রতিকূল প্রসূতি ও প্রসবকালীন জটিলতার সঙ্গে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গর্ভবতী নারীদের কারও আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি নয়; কিন্তু গর্ভবতী নারী ভাইরাসটিতে আক্রান্ত হলে গুরুতর কোভিড-১৯ হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। স্কটিশ গবেষকেরা দেখেছেন, নারীরা গর্ভাবস্থার শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত […]

জরায়ুমুখ ক্যানসারে সচেতনতা

অধ্যাপক ডা. মো. ইয়াকুব আলী: ক্যানসারের প্রাথমিক স্তরে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ করা যায়। এ স্তরে জরায়ুমুখের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের চিকিৎসা করা হয় ক্রায়োথেরাপির মাধ্যমে। শরীরে কোথাও অবিন্যস্ত ও অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে কোনো কোষকলার অস্বাভাবিক বৃদ্ধিই হলো টিউমার। টিউমার দুই ধরনের—বিনাইন ও ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমার তেমন ক্ষতিকর না হলেও ম্যালিগন্যান্ট […]

গর্ভাবস্থা ও এইচআইভি

ডা. শারমিন আব্বাসি: এইচআইভি পজিটিভ একজন নারী সন্তান নিতে পারবেন না, এমন কোনো কথা নেই। তবে ঝুঁকি রয়েছে। তিনটি উপায়ে মা থেকে শিশুর শরীরে এইচআইভির সংক্রমণ দেখা দিতে পারে। গর্ভাবস্থা, প্রসব ও বুকের দুধ খাওয়ানোর সময়। গর্ভাবস্থায় এইচআইভি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে যেতে পারে এবং ভ্রূণকে সংক্রমিত করতে পারে। প্রসবের সময় শিশু মায়ের রক্ত ও অন্যান্য […]

স্তন ক্যানসার: সচেতনতায় প্রতিরোধ

ডা. আলী আসগর চৌধুরী : ২৫ বছর বয়সী হাজেরা বেগম পোশাককর্মী। একদিন নিজের বাম স্তনে একটি ছোট চাকা অনুভব করেন। বয়স কম, এক শিশুসন্তানের মা, এ বয়সে কি আর খারাপ কিছু হবে? তাই একজনের পরামর্শে তিনি হোমিওপ্যাথি ওষুধ খান ছয় মাস। এর মধ্যে স্তনের ক্যানসার ছড়িয়ে পড়ে সারা শরীরে, অকালেই মারা যেতে হয় তাঁকে। ৭০ […]

বাতরোগে আক্রান্ত নারীর সন্তান ধারণ

অধ্যাপক রওশন আরা: রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ও এসএলইসহ নানা ধরনের বাতরোগে পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হন। এর মধ্যে কিছু বাতরোগ আছে, যা অল্প বয়সী নারীদের বেশি হয়। এই রোগের কারণে গর্ভধারণ, সন্তান জন্মদানসহ নারীদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাঘাত ঘটে। কারণ, বাতরোগ সাধারণত নিরাময়যোগ্য নয়। তবে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। সন্তান ধারণ ও বাতরোগ […]

ব্রেস্ট ক্যান্সার ঝুঁকিতে কারা

ডা. আফরিন সুলতানা: চলছে স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর। প্রতি বছর পুরো একটি মাস বিশ্বব্যাপী লাখ লাখ নারীর মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন ডাক্তার ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। “ব্রেস্ট বা স্তন ক্যান্সার” নারীদের জন্য এক আতঙ্কের নাম। বিশ্বে নারীদের ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ “স্তন ক্যান্সার”। পশ্চিমা বিশ্বে প্রাদুর্ভাব বেশি থাকলেও এখন সাউথ […]

স্তন ক্যানসার চিকিৎসায় যা জানা জরুরি

অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দেশে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হওয়ার সংখ্যা কম। বেশির ভাগ রোগীরই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে রোগ শনাক্ত হয়ে থাকে। এতে চিকিৎসা কিছুটা জটিল, দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল হয়ে পড়ে। অনেকের পক্ষে তখন আর সঠিকভাবে চিকিৎসা সম্পন্ন […]

বিনা মূল্যে স্তন ক্যানসার পরীক্ষা

স্তন ক্যানসার সচেতনতা দিবস ও মাস উপলক্ষে নারীদের জন্য বিনা মূল্যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। ১০ অক্টোবর নবমবারের মতো পালিত হবে স্তন ক্যানসার সচেতনতা দিবস। এবারের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। এ বছর স্তন ক্যানসার নিয়ে সচেতনতার পাশাপাশি নারীদের স্ক্রিনিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট। সহযোগিতায় আছে বাংলাদেশ স্তন ক্যানসার […]

কত বছর ব্যবধানে দ্বিতীয় সন্তান নেবেন

 ডা. দীনা লায়লা হোসেন : পরিবার পরিকল্পনা নিয়ে বেশিরভাগ নবদম্পতি দ্বিধায় থাকেন। আমাদের দেশের বর্তমান স্লোগান— দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটি হয়তো আমাদের জনসংখ্যার আধিক্যের কারণে নিময় করা। সন্তান বেশি হলে, তাদের সমতার সাথে বড় করতে না পারাও একটি কারণ। আমাদের সমাজে একটি শিশু হলে পরিবারের সদস্যরা মনে করেন, তার আরেকজন […]