শিশুদেরও কি ডায়াবেটিস হয়?

অধ্যাপক ডা. মনজুর হোসেন: ডায়াবেটিস সর্বগ্রাসী রোগ। এ রোগ একবার কারো হলে শরীরে নানা জটিলতা বাড়তে থাকে। মধ্যবয়সে সাধারণত ডায়াবেটিস ধরা পড়ে। তবে বর্তমানে তরুণ বয়সেও অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হয়। শিশুদেরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে কিনা এমন প্রশ্ন জনে জনে। মূলত মানসিক দুশ্চিন্তা, ওজন বেড়ে যাওয়া, কায়িক শ্রমের ঘাটতি, বংশীয় কারণ, খাদ্যাভ্যাস ও জীবন পদ্ধতির […]

শিশুর কিডনি রোগের লক্ষণ, কী করবেন?

ডা. সাবিনা সুলতানা: সুস্থতার জন্য কিডনির সুস্থতা জরুরি। শিশুদের অনেকেই এখন কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। আবার যে কোনো গুরুতর অসুখ অথবা ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ার কারণেও শিশুদের কিডনি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিশুর কিডনির বিষয়ে সতর্ক থাকতে হবে। রক্তের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ বের করা ও প্রয়োজনীয় পদার্থ ধরে রাখা; শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করা; বিভিন্ন […]

শিশু কতটুকু পানি পান করবে

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী: একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের মোট ওজনের ৫৫ দশমিক ৬০ শতাংশ গঠিত হয় পানির মাধ্যমে। তবে এক বছর বয়সী শিশুর ক্ষেত্রে এ হার ৭৫ থেকে ৮০ শতাংশ। প্রশ্ন হলো, ছোট্ট শিশুর পানির চাহিদা পূরণ হয় কীভাবে? উত্তরটাও সহজ; বুকের দুধ, খাবার ও পানি খাওয়ানোর মাধ্যমে। একেবারে ছোট শিশুরা মায়ের বুকের দুধ […]

শিশুর জিংকের প্রয়োজনীয়তা

অধ্যাপক প্রণব কুমার চৌধুরী: মানুষের শারীরবৃত্তীয় কাজে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে, এর সঙ্গে প্রায় ৯০–এর বেশি উৎসেচক বা এনজাইম জড়িত, যেগুলোর গুরুত্বপূর্ণ উপাদান হলো দস্তা বা জিংক। এ ছাড়া জিংক শরীরের কোষকলার গাঠনিক কাঠামো বজায় রাখা এবং শর্করা, চর্বি ও আমিষের বিপাক প্রক্রিয়ায় ভূমিকা পালন করে। গর্ভস্থ শিশুর বিকাশে জিংকের বিশেষ ভূমিকা আছে। শরীরে জিংকের […]

দুধদাঁতের চিকিৎসা যে কারণে জরুরি

ডা. মো. শামীম আল মামুন: ইরা, ইরামনি, খুবই আদরের মেয়ে। বয়স চার বছরের কিছু বেশি। তার গালে হাত, চোখে পানি। এসেছে ডেন্টাল ক্লিনিকে, মা-বাবার সঙ্গে। মা চিকিৎসক। মা ডেন্টিস্টকে বললেন, কিছুদিন ধরে ইরামনির খাবার খেতে খুব অনীহা। গতকাল রাতে দাঁতের ব্যথায় কান্না করেছে। প্যারাসিটামল সিরাপ দেওয়া হয়েছিল। কিছুক্ষণ ব্যথা ছিল না, আবার শুরু হয়। ডেন্টিস্ট […]

বিলম্বিত বয়ঃসন্ধি

ডা. রবি বিশ্বাস: মানুষের জীবন পরিবর্তনশীল। মাতৃগর্ভ থেকে শুরু হয় বৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নির্দিষ্ট কিছু পরিবর্তন হতে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ঃসন্ধি, যা একজন শিশুকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে সহায়তা করে। সাধারণভাবে মেয়েশিশুদের ৮ থেকে ১৩ বছর ও ছেলেশিশুদের ৯ থেকে ১৪ বছর বয়সে বয়ঃসন্ধিজনিত পরিবর্তন হয়ে থাকে। যদি কোনো […]

শিশুর জন্য করোনার টিকা কেন প্রয়োজন

ডা. আবু সাঈদ : ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে শিশুর টিকা নিয়ে অনেক মা–বাবাই দ্বিধার মধ্যে রয়েছেন। অনেকে আবার মনে করছেন, করোনার প্রকোপ যেহেতু কমে গেছে, কাজেই টিকা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বড়দের মতো শিশুদেরও করোনার টিকা দেওয়া জরুরি। কেন প্রয়োজন সারা বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে। ব্যাপক […]

শিশুর হিমোফিলিয়া

প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী: শরীরে কোথাও কেটে-ছিঁড়ে গেলে রক্তপাত হওয়া স্বাভাবিক। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তপাত বন্ধ করার জন্য আমাদের শরীরে কিছু উপাদান বা ফ্যাক্টর থাকে। কারও কারও শরীরে বংশগতভাবে এসব উপাদান বা ফ্যাক্টরের অভাব থাকতে পারে। তাদের রক্তপাত শুরু হলে আর থামতে চায় না। এই সমস্যার অন্যতম কারণ হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া তিন রকমের: […]

বাতজ্বর : বিধ্বংসী এক ঘাতক

ডা. মাহবুবর রহমান: উন্নয়নশীল দেশে বাতজ্বর এখনো একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হয়ে আছে। প্রাথমিক অবস্থায় এর ক্ষতিকর প্রভাব তেমন ব্যাপক না হলেও পরবর্তীকালে যদি হার্টের ভাল্ব আক্রান্ত হয়, তাহলে তার শারীরিক ও অর্থনৈতিক চাপে রোগীর জীবন দুর্বিষহ হয়ে উঠে। তাই শুরুতেই যদি রোগটি প্রতিরোধ/প্রতিকার করা যায় তাহলে দূরবর্তী জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাতজ্বর কাদের হয়? […]

শীতের শুরুতে শিশুর যত্ন ও স্বাস্থ্যকথা

অধ্যাপক ডা. মনজুর হোসেন : শীত আসছে। এ সময় শিশুকে কীভাবে সুস্থ রাখা সম্ভব, কী করলে রোগব্যাধির আক্রমণ কম হবে তা সবারই জানা দরকার। শীতের কারণে সাধারণ সর্দি-কাশি, অ্যাজমা বা হাঁপানি বাড়ে, ব্রংকাইটিস হয়, ঋতু পরিবর্তনের জন্য কিছু ভাইরাস জ্বরও হচ্ছে। এ সময় টনসিল ফুলে যায়, সাইনোসাইটিস হয়। শীতকালে আর্দ্রতা কমে যায়, বাতাসে ধুলাবালি বেশি […]