ডঃ আজিজুর রহমান : আমাদের দেশের যেসব ডাক্তার শিশু বিশেষজ্ঞ হতে চান তাদের অনেকেরই MRCPCH করার ইচ্ছা হয় কিন্তু ইনফরমেশনের অভাব, বাংলাদেশে পরীক্ষার সেন্টার না থাকা এবং পরীক্ষার ফিস অনেক হবার কারনে অনেকেই আর এপথে এগুতে পারেন না। শেষের দুইটি সমস্যার সমাধান না করতে পারলেও প্রথম সমস্যা ইনফরমেশনের অভাবটি পুরনে আমরা কিছুটা সাহায্য করতে পারি। সেই জন্যই আজকের এই লিখতে বসা। Dr আহমাদ হাবিবুর রহিম এবং Dr A. H. M. Ataullah সহ আরো বেশ কয়েকজন ছোট ভাই এব্যাপারে আমি যতটুকু জানি তা শেয়ার করার জন্য অনেকদিন ধরেই বেশ দাবি জানিয়ে আসছে, তাই আজকের লেখাটি তাদের ২ জনকে উৎসর্গ করছি।

প্রথমে MRCPCH এর পার্টঃ
Part 1 A: Foundation of practice (FOP)
Part 1 B: Theory and Science (TAS)
Part 2: Applied knowledge in Practice (AKP)
Part 3: Clinical Exam

Part 1 and part 2 কে Theory Exam বলে। Part 1 এর ২ টা পার্ট একসাথেও দেয়া যায় আবার আলাদা আলাদাও দেয়া যায়। Part 1 এর আগে Part 2 দেয়া যায়।
পরীক্ষার আগে RCPCH এর Website (https://www.rcpch.ac.uk/…/theory-exams-mrcpch-dch-how-apply…) এ একটা Exam account open করতে হবে। এই RCPCH number and Password পরবর্তীতে সব ক্ষেত্রে লাগবে।

পরীক্ষার সময়ঃ
Part 1: February, June, October
Part 2: January, May, September

পরীক্ষার সেন্টারঃ
India – Bangalore, Chennai, Hyderabad, Kolkata, Mumbai, New Delhi
Singapore

পরীক্ষার ফিঃ
Exam Exam fee 2019
FOP – single paper £390= 42,000/ BDT (around)
TAS – single paper £390= 42,000/
FOP and TAS – both papers £653=70,000/
AKP £750= 81,000/

পড়ার পদ্ধতিঃ
MRCPCH এর Question খুবই সমৃদ্ধ । পাশ ফেল যায় হোক আপনার Clinical Knowledge অনেক বাড়বে। প্রথমে Clinical case book, passtest question পড়ে একটা ধারনা নিয়ে বাকি বই এবং guidelines গুলো পড়লে আশা করি ফলাফল ভাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *