Jahid Hasan : Breaking the myths, Concern about misconseptions, complete dissection of GMC ( General Medical Council ) , PLAB ( Professional & Linguistic Assesment Board test ) , MRCP/MRCS ( Membership of Royal College of Physicians & Surgeon) ! ! !

@GMC কি?
=General Medical Council ( GMC ) ব্রিটিশ মেডিকেল এডুকেশন,লাইসেন্স পরীক্ষা, ডাঃ নিয়োগ,মেম্বারশিপ এবং ফেলোশিপ বিভিন্ন পোস্ট-গ্র্যজুয়েশন ইত্যাদি পরিচালনা করে থাকে। প্রত্যেক ব্রিটিশ ডাঃ GMC রেজিস্টার্ড ডাঃ । যদি কোন FMG( Foreign Medical Graduate ) ইংল্যান্ড এ প্র্যাকটিস করে চান, অথবা সেখানেই ক্লিনিক্যাল মেডিকেল ক্যারিয়ার গড়তে চান তবে অবশ্যই সর্বপ্রথম GMC রেজিস্ট্রেশন নিতে হবে।

@GMC রেজিস্ট্রেশন পাওয়ার উপায়?
=সাধারনত ২টি উপায়ে GMC রেজিস্ট্রেশন পাওয়া যায়। যেমন
1. PLAB
2. Any membership of Royal college ( MRCP, MRCOG, MRCPsych, MRCPath, MRCGP) +Academic IELTS 7.5 ( overall)

@PLAB কি?
PLAB হল ইংল্যান্ড এর লাইসেন্সিং পরীক্ষা।আমরা প্রতিটা দেশের জন্যই আলাদা আলাদা লাইসেন্সিং পরীক্ষা দেখে থাকি যেমন,

অস্ট্রেলিয়া- AMC
ইউএসএ- USMLE
কানাডা- MCCQE
নিউজিল্যান্ড- NZrex
আয়ারল্যান্ড- PRES
দুবাই- DHA
আবু-ধাবি- HAAD
ওমান- OMSB
সৌদি আরব- SLE, ইত্যাদি ।
তেমনই ইংল্যান্ড এর লাইসেন্স এক্সাম হল PLAB.

>> PLAB এর ২টা পার্টঃ
1. পার্ট-১
2. পার্ট-২

#পার্ট-১
*বছরে সাধারনত ৪ বার অনুষ্ঠিত হয় । ( March, June, September, November)
*খরচঃ ৩১ মার্চ ২০১৫ এর আগে = ১৪৫ পাউন্ড ( ১ পাউন্ড- ১২৮ ৳ )
১ এপ্রিল ২০১৫ এর পর = ১৫৫ পাউন্ড
এক্সাম সেন্টার- সকল ব্রিটিশ কাউন্সিল সেন্টার। পরীক্ষার সময়- ৩ ঘন্টা
প্রশ্ন- ২০০ প্রশ্ন হবে এবং ধরন হয় – EMQ ( Extended Matching Questions)
SBA ( Single Best Answer)
* সিলেবাস-
*Epidemiology & Health promotion:: Genetics
Anatomy
Physiology
Pharmacology & Biochemistry
Social science & Statistics

*CLINICAL CARE: ASSESMENT Diagnosis Investigation: choice of appropriate tests Investigation: Interpretation of results

*CLINICAL CARE: MANAGEMENT acute including long-term symptom relief & end of life peri-operative

*সাধারনত জিএমসি যেসকল টেষ্ট দিয়ে থাকেঃ Blood & lymph
Muscoloskeletal
Infectious disease
Skin
Homeostatic
Endocrine
Neurological
Respiratory
Renal
Urological
Genitourinary
Cardiovascular
ENT
Eye
Digestive
Reproductive
Breast
Mental health Development problems

#পার্ট-২
* বছরে সাধারনত প্রতি মাসেই হয়ে থাকে
*খরচ- ৩১ মার্চ ২০১৫ এর আগে = ৪৩০ পাউন্ড – ১ এপ্রিল, ২০১৫ এর পর = ৪৬৫ পাউন্ড

* পরীক্ষা কেন্দ্র- শুধুমাত্র UK.
* পরীক্ষার সময়- ১ ঘন্টা ৪০ মিনিট
*প্রশ্নের ধরনঃ
14 -Station objective structured clinical exam

*তারা আপনার কমিউনিকেশন স্কিল যাচাই করবে যে আপনি কিভাবে রোগীর সাথে কথা বলেন, কিভাবে ১ টি দুঃসংবাদ দিয়ে থাকেন,রাগান্বিত পেশেন্ট এর সাথে কেমন আচরন করে থাকেন, আপনি হসপিটাল ডিসচার্জ করতে কিভাবে ইন্সট্রাকশন দিয়ে থাকেন এই খুটিনাটি ব্যাপার গুলো। এছাড়াও আপনাকে নিম্নোক্ত ব্যাপার গুলো একটু দেখে বুঝে করতে হবেঃ
Diarrhoea
Wheezing
Vaginal
bleeding
Palpitations
Abdominal pain
Headache
Weight loss
Joint pain
Difficulty in swallowing
Refering skill

@PLAB পাস করতে কতদিন সময় লেগে থাকে? =সাধারনত যারা 1st attempt এ পাস করে থাকেন তাদের ১ বছর লেগে যায় IELTS ছাড়া ।

@আপনার কি কি যোগ্যতা থাকতে হবে?
=আপনার কলেজটি অবশ্যই World Health Organisation Directory Medical Schools এর আওতাভুক্ত থাকতে হবে।
=একাডেমিক মডিউলে IELTS দিতে হবে, সবগুলো মডিউলে ওভারঅল ৭.৫ পেতে হবে এবং অবশ্যই আলাদা ভাবে কোন মডিউলে ৭ এর নিচে পাওয়া যাবেনা। GMC ল্যাঙ্গুয়েজ টা খুব গুরুত্ব দিয়ে থাকে।
=যেকোনো টীচিং হাসপাতালে ১২ মাসের পোস্ট-গ্র্যাজুয়েশন ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।

@আমি পাশ না করলে কতবার এই পরীক্ষা দিতে পারবো?
= পার্ট-১ আপনি যতবার খুশী দিতে পারবেন। কিন্তু পার্ট-২ , ৪ বার দিতে পারবেন। এই ৪ বার এ পাস করতে না পারলে আবারো পার্ট-১ দিতে পারবেন।

@পরীক্ষার্থী কখন রেজাল্ট পেয়ে থাকেন?
= পার্ট-১ এর রেজাল্ট সাধারনত ৪ সপ্তাহ পরে দিয়ে থাকে
=পার্ট-২ সাধারনত ৮ সপ্তাহ পর দিয়ে থাকে

@GMC Website: www.gmc-uk.org/

@MRCP / MRCS:

@ MRCP কি?
= MRCP হল মেডিসিন এর পোস্ট-গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রী যেটা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান দ্বারা পরিচালিত হয়ে থকে।
রয়্যাল কলেজ ৩ টা শহর থেকে দিয়ে থাকেঃ
1. London
2.Glasgow
3.Edinburgh

=MRCP এর ২টা রিটেন পার্ট এবং ১টি ক্লিনিক্যাল পার্ট।
1. MRCP Part-1 ( Written)
2. MRCP Part-2 ( Written)
3. MRCP Part-2 ( Paces / clinical part)

=MRCP Part-1 এ ৫ টি বেস্ট ফরম্যাট এর multiple choice questions থাকে ।

=MRCP Part-2 টা অনেকটাই পার্ট-১ এর মতই ৫টি বেস্ট ফরম্যাট এর MCQ থাকে

=MRCP Part-3 Paces or clinical part 5 stations
*Station-1: Tests the candidate’s ability to examine the respiratory system & Abdomen.

*Station-2: Tests the candidate’s history taking ability.

*Station-3: Tests the candidate’s ability to examine cardiovascular system & a Neurological examinations

*Station-4: Tests the candidates communication skills & the ability to deal with issues of medical ethics

*Station-5: Comprises two 8-minutes “integrated clinical assessments”

পরীক্ষার পেঃ যদি ৩টা পার্ট ই UK থেকে দেয়া হয় তবে সবমিলিয়ে পেমেন্ট হবে ১৪৯৫ পাউন্ড । এবং যদি অভারসিজ এ দিয়ে থাকেন তাহলে ২৩৯০ পাউন্ড পরিশোধ করতে হয়। আমরা লিখিত ২টা পার্ট বাংলাদেশ থেকে এবং ক্লিনিক্যাল পার্ট ইন্ডিয়া থেকে দিতে পারি তাই এক্ষেত্রে আমাদের পরীক্ষার ফিস হবে ২৩৯০ পাউন্ড।

*পরীক্ষা কেন্দ্রঃ
1. MRCP Part-1 (written)-British council in Bangladesh
2.MRCP Part-2 (written)-British council in Bangladesh
3.MRCP Part-3 (Paces)-India or UK

@MRCP সিলেবাসঃ আমাদের নিচের ওয়েবলিংক এ খুব সুন্দর ভাবে সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছেঃ

http://www.platform-med.org/2015/01/2433/

@MRCP পাস করে কিভাবে GMC রেজিস্ট্রেশন পাওয়া যাবে?
= MRCP/MRCS পাশ করুন> IELTS এ অভারঅল ৭.5 পান এবং আলাদাভাবে যেন কোন মডিউলে ৭ এর নিচে না হয়> GMC Website এ এপ্লাই করুন।

@MRCS:: Membership of Royal College of Surgeons. MRCS এর ২টা পার্টঃ
১।পার্ট-A
২।পার্ট- B

#পার্ট-A: মূলত ৪ ঘন্টার একটি লিখিত পরীক্ষা যেখানে এপ্ল্যাইড বেসিক সাইন্স এর উপর MCQ থাকে এবং প্রিন্সিপাল অফ সার্জারীর উপর MCQ থাকে।

#পার্ট-B: ১৮টি স্ট্যশন থাকে যেখানে মূলত সার্জারির এনাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল, কমিউনিকেশন স্কিল, এপ্ল্যাইড সার্জিক্যাল সাইন্স ইত্যাদি পর্যবেক্ষন করা হয়।

@কোথায় দিতে পারবো ২ টা পার্ট?
= ২টা পার্ট ই আপনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে দিতে পারবেন।

@২ টা পার্ট এর কেমন পে করতে হবে?
=পার্ট-A = ৫০৩ পাউন্ড
পার্ট-B = ৯১২ পাউন্ড

@MRCS করে কিভাবে আমি GMC রেজি পাবো? =হুবহু MRCP এর রেজি এর মত।

@MRCP/CS নাকি PLAB? কোনভাবে GMC রেজিস্ট্রেশন ক্যারিয়ারের ক্ষেত্রে হেল্পফুল?
= খুব জটিল ব্যাপার, এবং সময়ের উপর নির্ভর করে। কিছুদিন আগেও MRCP/CS দিয়ে খুব সহজেই ট্রেইনিং পোস্ট পাওয়া যেত, কিন্তু একই সাথে পোস্ট-গ্র্যাজুয়েশন এবং রেজিস্ট্রেশন পাওয়া যায় দেখে অনেকেই এই মেম্বারশিপে আগ্রহী হয়ে উঠেন যার ফলস্বরুপ এখন PLAB দিয়ে রেজিস্ট্রেশন নিলে ট্রেইনিং পোস্ট কিছুটা সহজে পাওয়া যায়। ইংল্যান্ড এর একটি MD (Master’s of Medicine) ডিগ্রী আছে যেটা অনেকেই ক্লিনিক্যাল ভেবে ভুল করে থাকেন। এটা কখনোই ক্লিনিক্যাল ডিগ্রী না, এমনকি BMDC রিকগনাইজড না। তবে যারা ফাউন্ডেশন প্রোগ্রাম/ নন-ক্লিনিক্যালে পড়াশুনা করতে যেতে চান তাদের জন্য এই MD ভাল অপশন, এটার জব পারস্পেক্টিভস তুলনামূলক ভাল। তবে মনে রাখবেন, ফাউন্ডেশন প্রোগ্রাম + IELTS ছাড়া আপনি ইংল্যান্ড এ মাস্টার্স প্রোগ্রামে এনরোল করতে পারবেন না।

Never lose your FANCY. Keep faith on yourself.Good Luck!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *