সাবিত : USMLE যারা দিবেন তাদের জন্য

ecfmg registration process:

অনেকেই বলেছেন এটা নিয়ে কিছু লিখার জন্য, তাই কিছু ইনফো কালেক্ট করে সাজিয়েছি।

১। www.ecfmg.org তে গিয়ে ecfmg তে যাবেন। ওখানে on-line services এ ক্লিক করে IWA তে যাবেন। ওখানে একটা অপশন আসবে If you have never been issued a USMLE/ECFMG Identification Number and Want to request one, click here. এখানে ক্লিক করবেন। তারপর দুইটা ঘর আসবে, ক্লিক করে নেক্সট পেইজে গেলে নিচের ঘরে ক্লিক করবেন যেখানে লেখা আছে No, i have never submitted an application for ECFMG certification. এটা ফিলাপ করে নেক্সট ক্লিক করে পরের পেইজে যাবেন।

২। এই পেইজে আপনার biographic information চাইবে যেমন last name, rest of name, date of birth, email address, contact information bla bla bla. এসব ঘর ফিলাপ করে submit করলে আপনার ইমেইলে একটা identification number and password পাঠাবে৷ এবার আপনি আবার আগের মত online services এ গিয়ে oasis এ ঢুকে সেই number and password দিয়ে login করবেন। তারপর তারা আপনাকে বলবে নতুন password দেয়ার জন্য কারন ইমেইলের পাসওয়ার্ডটা IWA জানে, বাট এই নতুন পাসওয়ার্ড শুধু আপনিই জানবেন অর্থাৎ এটা ব্যাংকের একাউন্ট খোলার মত যার একটা গোপন পাসওয়ার্ড থাকে যেটা শুধু গ্রাহক জানে।

৩। নতুন পাসওয়ার্ড দিয়ে যখন নেক্সট ক্লিক করবেন তখন aplication certification process এ গিয়ে ১৩৫ ডলার পে করতে হবে।

৪। পেমেন্ট করলে আপনার ইমেইলে পেমেন্ট পাওয়ার কনফার্মেশন টেক্সট পাঠাবে এবং oasis একাউন্টে ১৮৬ ফাইল পাঠাবে। এই ফাইল ডাউনলোড করবেন। দেন oasis এ ওরা একটা লিংক পাঠাবে যেখানে ক্লিক করলে notarization এর পেইজে যাওয়া যাবে। এরপর পাসপোর্ট স্ক্যান করাতে হবে Zpeg format এ। এরপর নোটারাইযেশনের পেইজে একটা নির্দিষ্ট যায়গা আছে যেখানে পাসপোর্টের স্ক্যান কপি এবং ১৮৬ ফাইল আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে নেক্সট পেইজে notarization এর জন্য schedule ফিক্সড করার অপশন আসবে। ওখানে ওদের কয়েকটা এভেইলেবল টাইম পাবেন এবং সেসব টাইম থেকে আপনি আপনার সুবিধামত ডেট এবং টাইম ফিক্সড করতে পারবেন। টাইম এবং ডেট ফিক্সড করার পর আপনার জিমেইলে একটা লিংক আসবে। আপনি যে টাইম ফিক্সড করেছেন সে টাইমে আপনার জিমেইলের ওই লিংকে ক্লিক করলে ওদের সাথে আপনার ভিডিও কল স্টার্ট হয়ে যাবে। ওরা আপনার পাসপোর্ট দেখতে চাইবে, এবং একটা ইলেকট্রিক সাইন করিয়ে নিবে। অর্থাৎ আপনি ১৮৬ তে যেসব ইনফো দিয়ে সেগুলো ঠিক আছে কিনা ওরা ভিডিও কল দিয়ে বুঝার চেষ্টা করে৷ এরপর আপনার সব ইনফো ওরা ecfmg তে পাঠিয়ে দেয়।

৫। ecfmg আবার এসব ইনফো ভেরিফাই করবে। সবকিছু যদি OK হয়, তাহলে সেটা আপনাকে ইমেইলে জানিয়ে দিবে। যদি আপনার সব তথ্য সঠিক হয় এবং ecfmg সেটা আপনাকে কনফার্ম করে, তখন আপনি www.ecfg.org তে আবার ঢুকে IWA তে গিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আপনি তখন exam period select করতে পারবেন৷ select করলে এরপর একটার পর একটা করে ২৩ টার মত পয়েন্ট আসবে, সব ফিলাপ করতে হবে। যেমন USA তে আপনার আগে থেকে লাইসেন্স আছে কিনা, আপনি কোন এরিয়া থেকে এক্সাম দিতে চান, এলিজিবিলিটি পিরিওড, এটা কি step 1 or cs or ck, এসব বক্কর চক্কর তথ্য দিতে হবে। সব যখন সাবমিট করবেন, এরপর ১১০০ ডলার পে করতে হবে৷ পেমেন্ট ওরা পেলে দেন আপনাকে ১৮৩ নাম্বার ফর্মটা পাঠাবে৷ সেটা প্রিন্ট করে আপনার কলেজের প্রিন্সিপালের ভেরিফাইড সিগনেচার এবং সিল দিয়ে কলেজের পক্ষ থেকে ecfmg এর ঠিকানায় পাঠাতে হবে। যেই খামের মাধ্যমে পাঠাবেন সেখানে from লিখে আপনার মেডিকেলের ঠিকানা, আর To লিখে ecfmg এর ঠিকানা লিখতে হবে। অনেক কলেজ নিজেরাই পাঠায়, আপনার কলেজ যদি এমন হয় তাহলে তো আপনার ঝামেলা কম, শুধু টাকা সেন্ড করাই আপনার কাজ হবে তখন। টাকা পাঠানোর পর ওয়েট করতে হবে, ওরা ১৮৩ নাম্বার ফর্ম পেলে সেটা ভেরিফাই করবে, সব OK হয়ে গেলে আপনাকে জিমেইলে কনফার্ম করবে।

৬। ২৩ টা পয়েন্টের মধ্যে সবার ঝামেলা হয় graduation date নিয়ে। আপনার ফাইনাল প্রফের রেজাল্ট যেদিন বের হয়েছে, সেটাই হচ্ছে আপনার graduation date. আপনি সেদিন থেকেই গ্রেজুয়েট অর্থাৎ আপনার year of graduation এইদিন থেকেই শুরু হয়ে গেল। আপনার ভার্সিটি আপনাকে কিছুদিন পরেই certificate দিয়েছে, এই সার্টিফিকেট যেদিন issue করা হয়েছে সেটা হচ্ছে issue date. ধরুন আপনার ফাইনাল প্রফের রেজাল্ট দিয়েছে 20th april 2016(graduation date), certification issue date is 26th may 2016(certification issue date). বাট আপনি আপনার সার্টিফিকেট ২ বছর বা ৩ বছর পরও উঠাতে পারেন, যেদিন উঠাবেন সেদিনের ডেট সার্টিফিকেটের পেছনে ভার্সিটির লোকেরা লিখে রাখবে, এই ডেট কিন্তু issue date নয়। আপনি তো সেটা ৫ বছর পরেও উঠাতে পারেন বাট আপনার certificate এর issue date হচ্ছে 26th may 2016. Interni কবে শেষ বা শুরু হয়েছে এসব নিয়ে ভাবার কোনই দরকার নেই কারন internship এর ডেট এই ২৩ পয়েন্টের কোথাও লিখতে হয় না।

এসব তথ্য আমার কোচিংয়ের এক স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি। সো, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন চোখ কান খোলা রেখে করবেন, তবে যে কোন প্রবলেমে ecfmg খুবই হেল্পফুল, আপনি যে কোন কিছু না বুঝলে ওদেরকে মেইল করলে ওরা আপনাকে রিপ্লাই দিবে। আপনি এই পোস্টের ইনফর্মেশনের সাথে আপনার আশেপাশের পরিচিত যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ইনফর্মেশনের সাথে মিলিয়ে দেখবেন কারন আমার লেখায়ও ভুল থাকতে পারে।

যে কোন সংশোধনী গ্রহনযোগ্য।

Sabit’s Creativity

USMLE Step 1 -247

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *